ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রতিদিন সন্তানকে বলুন এই কথাগুলো

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৫:৩১:৫০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক  : আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন। প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল এবং ভালো মানুষ হিসেবে।

আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোনো ত্রুটি রাখতে চান না কেউ। আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু বিশেষ কথা জানানো জরুরী।

১. প্রতিদিন একবার হলেও বাচ্চাকে ভালোবাসি বলুন, এতে করে আপনার সন্তান নিরাপদবোধ করবে। পিতা-মাতার প্রতি সন্তানের টান বাড়বে।

২. প্রতিটা শিশু তার নিজ নিজ ক্ষেত্রে স্পেশাল। সে আপনাদের কাছে কতটা স্পেশাল তা তার সামনে তুলে ধরুন। তার এই দৃষ্টিকোণ তাকে ভবিষ্যতে বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

৩. তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছেন এটা তাকে বুঝতে দিন, কোনটা সঠিক এবং কোনটা ভুল তা বুঝতে দিন তাকে।

৪. বিশ্বাস হল সম্পর্কের ভিত্তি। আপনি আপনার সন্তানকে কতটুকু বিশ্বাস করেন তা তাকে প্রতিনিয়ত বলুন এবং সন্তানের মাঝে আপনার জন্য বিশ্বাস গড়ে তুলুন।

৫. আপনি আপনার সন্তানের জন্য গর্বিত এই কথাটি বার বার তার সামনে বলুন, এটা তাকে আরও ভালো কিছু অর্জনে উৎসাহিত করবে।

৬. সন্তানের অপূর্ণতা জানা সত্ত্বেও তাকে নিখুঁতভাবে ভালোবাসুন। সে কতটা নিখুঁত তা তাকে বোঝান। তাদের ভুলত্রুটিগুলি গ্রহণ করে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।

৭. সন্তানের যে কোন চেষ্টাতে তুমি পারবে বলে সাহায্য করুন। বাবা-মায়ের বিশ্বাস সন্তানকে যে কোন বাঁধা পার করতে সাহায্য করে।

৮. সন্তানের যে কোন ভালো গুণের প্রশংসা তার সামনেই করুন এবং সে যেনো এই ভালো গুন ধরে রাখে সেটা তাকে বোঝান।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৫:৩১

▎সর্বশেষ

ad