ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এক ম্যাচে দুই রেকর্ড সাকিবের

uploader3 | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৮:৪৫:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেট শিকারের মালিক হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহামে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩শ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বোলার হিসেবে ৩শ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।

সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩শ উইকেট শিকার করেছেন  শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

৪৪৫ ম্যাচে জয়সুরিয়া ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির। ২২৮ ম্যাচেই ৭ হাজার ও ৩শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন  ২১৬ ইনিংসে।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad