ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মাহির বিষয়ে পুলিশ কর্মকর্তাদের যে অনুরোধ করলেন জয়া

uploader3 | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৮:০৭:২৯ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার রাতে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী মাহিয়া মাহি। নায়িকার অভিযোগ, তার স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালিয়েছে প্রতিবেশী ইসমাইল হোসেন ওরফে লাদেন এবং মামুন সরকারের লোকজন৷

যদিও মাহির সেই অভিযোগ ধোপে টিকল না৷ উল্টো সেই প্রতিবেশী মাহি এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। ডিজিটাল নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে নায়িকাকে গ্রেফতার করেন গাজীপুর মেট্রপলিটন পুলিশ৷

এই পরিস্থিতিতে মাহির জন্য সমবেদনা জানালেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।

মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষ ভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা।

তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়। রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই।

পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’’

একই মামলায় অভিযুক্ত তার স্বামী রকিব সরকার সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেননি। এই ঘটনার জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

কিউটিভি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/রাত ৮:০৭

▎সর্বশেষ

ad