ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শি জিনপিং ও জেলেনস্কির আলোচনা নিয়ে যা জানাল হোয়াইট হাউস

Ayesha Siddika | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৫:১৫:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে আলোচনা একটি ‘ভাল জিনিস’ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ সংঘাতের ক্ষেত্রে বেইজিংকে ‘একতরফা’ দৃষ্টিভঙ্গি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি তারা দু’জন কথা বললে তা খুব ভাল হবে।’ ওই জার্নালের খবরে বলা হয়, চীনের মিত্র দেশ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর কিয়েভের নেতা এই প্রথমবারের মতো শি’র সাথে কথা বলতে যাচ্ছেন।

কিরবি বলেন, ‘আমরা এই আলোচনা ও যোগাযোগকে সমর্থন করি।’ তবে তিনি ইউক্রেনে যুদ্ধ বিরতির জন্য চীনা চাপের বিরুদ্ধে সাবধান করে দিয়ে বলেন, এটি কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনকে সহায়তা করবে। সূত্র : বাসস।

 

 

কিউটিভি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad