ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

উইলিয়ামসন-নিকোলসের ডাবল সেঞ্চুরিতে কিউইদের রানপাহাড়

Ayesha Siddika | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৩:৩৫:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন রোমাঞ্চকর। দ্বিতীয় টেস্টে হাসল তার ব্যাট। এবার সেঞ্চুরিকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। অন্যদিকে ১৫ ইনিংস ধরে ফিফটির দেখা না পাওয়া হেনরি নিকোলস ফিরলেন রানে। ওয়েলিংটনে তিনিও পেলেন ডাবল সেঞ্চুরির দেখা।  এই প্রথম এক ইনিংসে জোড়া ডাবল সেঞ্চুরি দেখল নিউজিল্যান্ড। তাতে ভর করে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৮০ রানের পাহাড় গড়ে ডিক্লেয়ার দিয়েছে তারা।

জবাবে দিতে নেমে কিউই পেসারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৬ ও প্রবাত জয়সুরিয়া অপরাজিত আছেন ৪ রানে। এর আগে ২ উইকেটে ১৫৫ রান দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।  

তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থাকা উইলিয়ামসন-নিকোলস অনায়াসেই কাটিয়ে দেন টানা দুটি সেশন। শেষ সেশনের শুরুতে ক্যারিয়ারের ষষ্ট ডাবল সেঞ্চুরির স্বাদ পান উইলিয়ামসন। যদিও এরপর দ্রুতই সাজঘরের পথে ফিরতে হয় থাকে। জয়সুরিয়ার শিকার হওয়ার আগে ২৯৬ বলে ২৩ চার ও ২ ছক্কায় ২১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। তৃতীয় উইকেটে ৩৬৩ রানের জুটি গড়েন নিকোলসের সঙ্গে।

একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ার সেরা ইনিংসের পথে এগোতে থাকেন নিকোলস। দীর্ঘদিনের রানখরা দলে তার জায়গাটা অনেকটাই নড়বড়ে করে দিয়েছিল। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দিয়ে সেই ক্ষতস্থানে প্রলেপ জুড়ে দিলেন বাঁহাতি এই ব্যাটার। ২৪০ বলে ১৫ চার ও ৪ ছক্কায় ২০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার অনন্য মাইলফলকের পরপরই ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক টিম সাউদি।

রানপাহাড়ের বিপরীতে ১৩ রানের ভেতর ওপেনার ওশাদা ফার্নান্দোকে (৬) হারায় শ্রীলঙ্কা। যার শিকার করেন ম্যাট হেনরি। দলীয় ১৮ রানে কুশল মেন্ডিসকে (০) তুলে নেন ডগ ব্রেসওয়েল।

 

 

কিউটিভি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad