ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আবারও ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ১০:৪৮:১৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর নগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। গভর্নর ম্যাকসিম মার্চেনকো জানান, হামলায় নগরীটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, জানান ওই গভর্নর।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, প্রায় ১৫টি হামলা রয়েছে। যার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ও একটি আবাসিক ভবন রয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো এবং অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১০:৪৭

▎সর্বশেষ

ad