ব্রেকিং নিউজ
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

ফের শাকিব খানকে নিয়ে যা বললেন পূজা

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ১০:৩২:০১ এএম

বিনোদন ডেস্ক : শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। এ ঘটনায় অনেকেই মনে করেন শাকিবকে অসম্মান করা হয়েছে। এ বিষয় এবার মুখ খুললেন পূজা।

তিনি জানান, শাকিবকে অসম্মান করে কোনো কথা বলেননি তিনি।

বুধবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান পূজা।

মায়া সিনেমার বিষয় জানতে চাইলে তিনি পূজা বলেন, ‘যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে, ওকে বাদ দেওয়া হবে, ওকে নেওয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্য অনেক বেশি অসম্মানজনক। এটি আমি কখনই চাই না।’

অভিনেত্রী বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই। আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাইনি এবং বলিনি। আমি দেখেছি, অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই, এটি আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে পূজা লেখেন— ‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

সেই সঙ্গে শাকিবের নাম উল্লেখ না করে পূজা লেখেন— ‘যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে ‘গলুই’ সিনেমা করতে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় পূজার।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/সকাল ১০:৩১

▎সর্বশেষ

ad