ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এবার বুবলীকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন অপু-বর্ষা

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৮:০৪:১৫ পিএম

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াইয়ের মধ্যে এবার যুক্ত হলো নতুন নাম। এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।

 
এর কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবিটি শেয়ার করে ক্যাপশনে বর্ষা লেখেন, ‘সুন্দর’। বর্ষার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন বুবলী। বুবলীর এই পোস্টের আগে সোমবার সকালে ফেসবুকে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করেছেন অপু বিশ্বাস। যে ভিডিওটির শিরোনাম- ‘অনন্ত জলিলের মেয়ের হলুদ রাত।’
  
ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যে জানাচ্ছেন, বুবলীর ছবি শেয়ার দেওয়ার কারণেই অনন্ত জলিলের এই ভিডিও শেয়ার করেছেন অপু। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। বর্তমানে শাকিব খান কারো সঙ্গেই সংসার না করলেও সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখেন।  

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:০৩

▎সর্বশেষ

ad