ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গুপ্তহত্যার শঙ্কায় প্রধান বিচারপতিকে ইমরান খানের চিঠি

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৭:৫৮:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তহত্যার শিকার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ শঙ্কা প্রকাশ করে তার নিরাপত্তা জোরদার করে দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বরাবর একটি চিটি লিখেছেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সরকারকে অপসারণের পর থেকে আমি এফআইআর, হুমকি এবং অবশেষে হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছি।
 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ইমরান খান। এ ষড়যন্ত্রের পেছনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি। ইমরান খান আরও জানিয়েছেন, জীবনের অধিকার সংবিধানের অধীনে মানুষের একটি মৌলিক অধিকার এবং এ মুহূর্তে তার জীবন সংকটের মুখে রয়েছে। তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়ে প্রধান বিচারপতিকে ইমরান লিখেছেন- আমার বিরুদ্ধে ৭৪টি মামলা রয়েছে এবং আমাকে প্রায়ই শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছে। আমি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ইমরান খান লাহোর হাইকোর্টে তার শেষ উপস্থিতিতে নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছ থেকে যে হুমকির সম্মুখীন হয়েছেন সে বিষয়ে ব্যবস্থা নিতে এবং আদালতে তার উপস্থিতির দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

▎সর্বশেষ

ad