ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

৬ দেশের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করছে রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৭:৫৩:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টি করে আসছে। তেল-গ্যাস আমদানিতে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে অন্যান্য দেশের দিকে ঝুঁকছে তারা। এ অবস্থায় ভারত বরাবরই নীরব থেকেছে রাশিয়াকে যুদ্ধের জন্য নিন্দা জানানোর ক্ষেত্রে। এমনকি মস্কোর কাছ থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি। ফেব্রুয়ারিতে মস্কো থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারত, যা কিনা ইরাক ও সৌদি আরব থেকে যৌথভাবে আমদানি করা তেলের চেয়ে পরিমাণে বেশি।

এ অবস্থায় রাশিয়াও ভারতকে সুযোগ-সুবিধা দিচ্ছে। এবার ভারতীয়দের জন্য রাশিয়ার ভিসাপ্রক্রিয়া সহজ করছে পুতিন সরকার। ভারত ছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য ঝুঁকছে রাশিয়া। এই পরিপ্রেক্ষিতে অ্যাঙ্গোলা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিরিয়া ও ফিলিপিন্সের সঙ্গে ভিসাপ্রক্রিয়া সহজ করতে কাজ করছে রুশ সরকার। মোট ১১টি দেশের সঙ্গে ভিসা-ফ্রি ভ্রমণের বিষয়ে চুক্তির প্রস্তুতিও চলছে। রাশিয়ার গণমাধ্যম তাস এসব তথ্য জানিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

▎সর্বশেষ

ad