ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পবিত্র শবেব রাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক : রাষ্ট্রপতি

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৭:৪৪:১০ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন । ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেব রাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক। 

আগামীকাল ৭ মার্চ ‘পবিত্র শবেবরাত’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় রজনী পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ‘আর কিছুদিন পরই আসছে পবিত্র রমজান মাস। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। এ প্রেক্ষিতে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনী হিসাবে পালিত হয়। পবিত্র এ রজনী আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।’ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে রাষ্ট্রপতি বলেন, ‘পরম করুণাময় মহামারি ও সকল ধরনের সংঘাত-সংকট থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন। পবিত্র শবেবরাত সকলের জন্য রহমত, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।’ সূত্র: বাসস

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad