ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বাখমুত রক্ষায় ইউক্রেনের সেনারা লড়াই করছে

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৪:১০:১১ পিএম

ডেস্ক নিউজ : ইউক্রেনে রাশিয়া বাখমুত দখল করতে চাইছে আর ইউক্রেনের সেনা তাদের এই দুর্গরক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিয়েভ জানিয়েছে, তারা কিছুতেই রুশ সেনাদের বাখমুত দখল করতে দেবে না। এটা হলো পূর্ব ইউক্রেনের প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি শহর যা গত কয়েক মাস ধরে রাশিয়ার সেনারা দখল করতে চাইছে। ইউক্রেন জানিয়েছে, তাদের সেনা এই শহরকে বাঁচাবে। তারা কোনোভাবেই রাশিয়ার সেনাকে শহর অধিকার করতে দেবে না।

ইউক্রেনের সেনা কর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে বাখমুত ও তার আশপাশের শহরে রাশিয়ার সেনা ১৩০ বার আক্রমণ করেছে। তারা বাখমুত শহর ঘিরে ফেলার চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ‘বাখমুতসহ ডনবাস এলাকায় কষ্টকর ও কঠিন লড়াই হচ্ছে। সেখানে ইউক্রেনের যে সেনারা লড়ছেন, তাদের সাহস, শক্তি ও লড়াইকে অভিবাদন জানাই।’

সূত্র: ডয়চে ভেলে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad