ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচে লিটন করলেন ৭ রান

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০৩:২১:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বলটি অনায়াসেই ছেড়ে দিতে পারতেন লিটন দাস। কিন্তু শরীরের অনেক দূর থেকে খেলতে গিয়ে ক্যাচ দিলেন জস বাটলারের গ্লাভসে। ব্যাট হাতে শেষ হলো তার দুর্ভোগের এক সিরিজ। তিন ম্যাচ মিলিয়ে এই সিরিজে তিনি ১০ রানও করতে পারেননি।  

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে আজ সোমবার প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরার আগে রানের খাতা খুলতে পারেননি লিটন। এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও খালি হাতে ফেরেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।  

প্রথম ম্যাচে করা ৭ রান এই সিরিজে লিটনের সাকুল্য সংগ্রহ। মিরপুরে ওই ম্যাচে ক্রিস ওকসের বলে মিড উইকেট দিয়ে দারুণ একটি ছক্কা মেরেছিলেন স্টাইলিশ ওপেনার। কিন্তু পরের বলেই এলবিডব্লিউ হয়ে হারান নিজের উইকেট।  শেষ ম্যাচের মতো দ্বিতীয়টিতেও কারানের বলে আউট হন লিটন। 

ওয়ানডেতে এর চেয়ে বাজে সিরিজ কাটিয়েছেন আগে কেবল লিটন দাস একবারই। ২০১৯ সালে নিউ জিল্যান্ড সফরে তিন ওয়ানডেতে করেছিলেন মাত্র ৩ রান। ওই সিরিজে তিন ম্যাচের প্রতিটিতে ১ রান করে আউট হন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটনের উদ্বোধনী জুটির সঙ্গী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। তিন ম্যাচে তার স্কোর ২৩, ৩৫ ও ১১। দুই ওপেনারের টানা ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকেও।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad