ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

টায়ার ফাটা, ৭২ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

uploader3 | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০১:২৮:২৫ পিএম

ডেস্ক নিউজ : কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট রাজধানীর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

উড্ডয়নের পর উড়োজাহাজের একটি চাকার টায়ার ফেটে গেলে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।

সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।’

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের। এটি ভারতের স্থানীয় সময় ৯টা ১৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।

সকাল ১০টা ৩ মিনিটে এটি নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত ছিল।

কিউটিভি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad