ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

লৌহশিল্পের বিকাশে দাউদ (আ.)

Ayesha Siddika | আপডেট: ০২ মার্চ ২০২৩ - ০৭:৪৬:৫৪ পিএম

ডেস্ক নিউজ : বর্তমান যুগে প্রযুক্তির সাহায্যে লোহাকে গলিয়ে যেকোনো অবয়ব দেওয়া যায়। ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে বড় বড় শিল্পকর্মও করা সম্ভব লোহা দিয়ে। অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করা হচ্ছে লোহা। কোথাও কোথাও লক্ষ করা যাচ্ছে লোহার ওপর সুনিপুণ কারুকার্য। বর্তমান যুগে ধাতু দিয়ে তৈরি এমন গ্লাভসও পাওয়া যায়, যা হাতে পরলে কাজ করতে কোনো ধরনের সমস্যা হয় না, আবার ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত করলেও হাতের কিছুই হয় না। এভাবে লোহা মানুষের প্রযুক্তিগত বিপ্লবের সঙ্গী হয়ে আছে।

লোহার উৎস : বিজ্ঞান ও কোরআনের ভাষ্য মতে, লোহার উৎপত্তি এই গ্রহ থেকে নয়। লোহার আরবি হলো, ‘হাদিদ’। পবিত্র কোরআনে ‘হাদিদ’ নামে একটি সুরা আছে। সেই সুরায় মহান আল্লাহ লোহার রহস্য উন্মোচন করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আমি আরো নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ আছে।’ (সুরা : হাদিদ, আয়াত : ২৫)

কোরআনে দাউদ (আ.)-এর বর্ণনা : মহান আল্লাহর অন্যতম প্রিয় বান্দা নবী দাউদ (আ.)। নবীদের কাহিনি নামক একটি গ্রন্থ মাআরেফুল কোরআনের সূত্রে লেখা হয়েছে যে তাঁর আগমন শ্রেষ্ঠ ও শেষ নবী (সা.)-এর দেড় হাজার বছর আগে হয়েছিল। মহান আল্লাহ তাঁকে বিপুল শক্তি ও রাষ্ট্রক্ষমতা দিয়েছিলেন। যুবক বয়স থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী ও বীর। খুব অল্প বয়সেই তিনি তালুতের নেতৃত্বে পরিচালিত যুদ্ধে কুখ্যাত যুদ্ধবাজ জালুতকে হত্যা করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ সে ঘটনাটি উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ‘অতঃপর তারা আল্লাহর আদেশে তাদের পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন, যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল।’ (সুরা : বাকারা, আয়াত : ২৫১)

যুদ্ধে বীরত্বের প্রমাণ দেওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। সেখানেও তিনি দক্ষতা ও প্রজ্ঞার স্বাক্ষর রাখেন। তার প্রজ্ঞার সুনাম করে মহান আল্লাহ কোরআনে বলেন, ‘আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা।’ (সোয়াদ, আয়াত : ২০)

 

 

কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad