ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর অপছন্দ

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৩ - ০৭:২৭:১২ পিএম

ডেস্ক নিউজ : সৃষ্টির সেরা মানুষ একে অপরকে কিংবা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। কবি আজিজুর রহমানের রচনা:

‘কারো মনে দিও না আঘাত

এক আরব কবির উচ্চারণ, ‘তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে; কিন্তু জিহ্বার ক্ষতের কোনো প্রতিষেধক নেই।’ (তুহফাতুল আহওয়াজি)।

মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে প্রিয় নবী (সা.) বলেন, ‘তোমরা মুসলমানদের কষ্ট দেবে না, তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান করবে না। কেননা, যে মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধান করে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন…।’ (তিরমিজি)

মন্দ নামে ডাকা মানুষকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলো ফাসেকি কাজ। যারা এ থেকে তাওবা করে না, তারা সীমা লঙ্ঘনকারী।’ (সুরা হুজুরাত, আয়াত : ১১)

আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা রয়েছে। তাই মানুষকে বিদ্রুপ-উপহাস করা উচিত নয়। এতে মানুষ কষ্ট পায়। মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে। হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।’ (সুরা হুজুরাত, আয়াত : ১১)

তুচ্ছজ্ঞান করলে, হেয় ভাবলে মানুষ খুবই কষ্ট পায়। প্রিয় নবী (সা.) বলেন, ‘তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের ক্রয়-বিক্রয়ের ওপর ক্রয়-বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার ওপর অত্যাচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং হেয় করবে না…।’ (মুসলিম)

মানুষের প্রতি কুধারণা পোষণ করা উচিত নয়, এতে মানুষ কষ্ট পায়। মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা, তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ।’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)

পৃথিবীর সব মানুষ সমান নয়। কেউ ধনী, কেউ গরিব। মহান আল্লাহ বলেন, ‘তোমরা এমন সব বিষয় আকাঙ্ক্ষা করো না, যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একের ওপর অপরের শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৩২)

ধনীরা গরিবদের দান করে খোঁটা দিলে তারা খুব কষ্ট পায়। এতে দানের সওয়াব নষ্ট হয়। মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে বিনষ্ট করো না—ওই ব্যক্তির মতো, যে তার ধন-সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং সে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না। ওই ব্যক্তির উদাহরণ একটি মসৃণ পাথরখণ্ডের মতো, যার ওপর কিছু মাটি জমে ছিল। অতঃপর সেখানে প্রবল বৃষ্টিপাত হলো ও তাকে পরিষ্কার করে রেখে গেল। এভাবে তারা যা কিছু উপার্জন করে, সেখান থেকে কোনো সুফল তারা পায় না…।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)

পরিশেষে মানুষের কর্তব্য হলো ধর্ম ও দেশ সেবায় আত্মনিয়োগ করা। জীবনের খেলাঘরের অস্তাচলে অর্থকষ্ট রোগ-ব্যাধিতে ভুগে সহসাই আমাদের পাড়ি জমাতে হবে, না-ফেরার দেশে। আর আমাদের অমরত্ব লাভের উপায় হলো সদাচার, মানবকল্যাণ ও পরপারে জান্নাতিসুখে থাকার অবলম্বন জোগাড় করা।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad