
বিনোদন ডেস্ক : শরীরচর্চা করতে গিয়ে এমন ভয়ংকর অভিজ্ঞতার শিকার হলেন তিনি। প্রতিদিনের রুটিনের মতোই শরীরচর্চা করছিলেন অভিনেত্রী। হঠাৎই পা পিছলে সামনে থাকা কাচের ওপর পড়ে যান অরুণিমা। কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। এসময় অরুণিমার বাঁ হাতের অনামিকা ভেদ করে বেরিয়ে যায় একটি কাচের টুকরো। মুহূর্তেই সেই আঙুল আধখানা হয়ে ঝুলতে শুরু করে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, শুধু সেলাই নয়, অস্ত্রোপচার করতে হবে অভিনেত্রীকে। অস্ত্রোপচারে বারোটি সেলাই লেগেছে তার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, শরীরচর্চার সময় পায়ে মোজা পরেছিলেন। তাই ফ্লোরে পা পিছলে এমন দুর্ঘটনার শিকার হন তিনি। তাই এমন ভুল আর কখনই করবেন না অরুণিমা।
এদিকে কদিন পরেই অভিনেত্রীর থাইল্যান্ড যাওয়ার কথা। টিকিট আগে থেকে কেটে রাখার কারণে যাওয়াটা বাতিল করতে চাইছেন না তিনি। সঙ্গে কাছের কিছু বন্ধুদের নিয়েই পাড়ি দেবেন সেখানে।
কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২১






