ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মার্কিন ভিসা আবেদনে দালালের আশ্রয় না নেওয়ার আহ্বান

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ০৯:২৩:১৭ পিএম

ডেস্ক নিউজ : ভিসা আবেদন ও কাগজপত্র প্রস্তুতের সময় পরামর্শ ও সহায়তা নেওয়ার ক্ষেত্রে দালালদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ছাড়া ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয় অযোগ্যতাও বিবেচিত হতে পারে, যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হবে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভিসা আবেদনকারীদের জন্য নির্দেশিকায় বলা হয়, প্রথমে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা। যেকোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাতকারের জন্য প্রস্তুত থাকা, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাতকারের সময় সত্য উত্তর দেওয়া।

পাশাপাশি মার্কিন ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদন সম্পূর্ণ করতে উৎসাহিত করা হয়৷ কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্ভাব্য আবেদনকারীদের সতর্ক করে মিথ্যা তথ্য এবং নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই নয়, অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৯:১৮

▎সর্বশেষ

ad