ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ - ০২:০১:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়টা আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। তৃতীয় দিনে লঙ্কানদের প্রতিরোধ স্রেফ অপেক্ষাটা বাড়িয়েছে এই যা। তবে চতুর্থ দিনের শুরুতেই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আট উইকেটের এই জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা। 

রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন আরেক পেসার আমের জামাল। চার নম্বরে নেমে তিনি ২২ বলে ৩টি চার আর একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। জামাল ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ ছিলেন। প্রথম ইনিংসে তিনি তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও নেন তিনটি।

ছোট লক্ষ্যে আজান আওয়াইসও কার্যকরি ইনিংস খেলেছেন। তিনি ৩৬ বলে অপরাজিত ৩২ রান করেন। মারেন পাঁচটি চার। চতুর্থ দিনে শ্রীলঙ্কার যা কিছু ভালো, তা এসেছে ওপেনিং পেসারদের হাত ধরে। লাহিরু কুমারা তাঁর তৃতীয় ওভারে বোল্ড করেন তায়েব আরিফকে। পরের ওভারেই আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউ করেন। তবে আমের জামাল আর আজান মিলে জয়টা সহজেই তুলে নেন এরপর।

রাওয়ালপিন্ডিতে এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৮ রানে। জবাবে পাকিস্তান করে ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩১৬ রান। এতে রথনায়াকে অপরাজিত ৬৬, দিনুশা ৫৪ ও মেন্ডিস ৫৩ রান করেন। আব্বাস আর জামাল তুলে নেন ৩টি করে উইকেট। এরপর অনায়াসেই পাকিস্তান জয় তুলে নেয়। এর ফলে শ্রীলঙ্কা টানা ছয় টেস্টে জয়হীন থাকল। ১২ মাস বিরতির পর জুনে তারা টেস্টে ফিরেছিল। অন্যদিকে পাকিস্তান পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল। 

 

 

আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad