ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাশরাফিকে একটু ছুঁয়ে দেখা…

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ০৮:৪৩:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই নড়াইল-২ আসন থেকে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন এই তারকা পেসার। 

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট নিজেদের টানা পঞ্চম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটে  জয় লাভ করে। 

এদিন খেলা চলা অবস্থায় মাশরাফিকে একটু ছুঁয়ে দেখার জন্য এক সমর্থক ভোঁ দৌড়ে মাঠের মাঝখানে গিয়ে প্রিয় তারকাকে জড়িয়ে ধরেন। ঘটনাটি ঘটে ঢাকা ডমিনেটর্সের ইনিংসের ষষ্ঠ ওভারে।

পরে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে। খেলা চলার সময় মাঠে দর্শকের ঢুকে পড়া নিরাপত্তা বিঘ্নিত করে। এতে কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ঘরোয়া ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়া এবারই প্রথম নয়। মাশরাফিকে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচের সময় একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪২

▎সর্বশেষ

ad