ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৬:৪৩:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত বায়তুল মোকাদ্দাসের উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ খবর তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ডেইলি সাবাহ’র।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে, কুদস দখলদার সেনারা বৃহস্পতিবার সকালে সামির আসলান নামের এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল-কুদসের উত্তরাঞ্চলীয় কালান্দিয়া শরণার্থী শিবিরে নিজের সন্তানকে রক্ষা করতে গেলে ইসরায়েলি সেনারা গুলি করে সামির আসলানকে হত্যা করে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন আরও জানায়, ইসরায়েলি সেনারা কালান্দিয়ায় হামলা চালিয়ে ১৫ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদ্য কারামুক্ত ফিলিস্তিনিরাও রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে ইহুদিবাদী সেনারা নাবলুস এবং জেনিনসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে। তাদের ওই অকারণ হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত এবং শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad