ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রোনালদো?

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:৪৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : এবার নাকি চতুর্থ বিয়ে করার প্রস্তুতি নিয়েছেন ব্রাজিলের দুই বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও। শোনা যাচ্ছে ব্রাজিলের মডেল সেলিনা লকসের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন।

ব্রাজিলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদো আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেলিনাও নাকি তার প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন।

রোনালদোর বিয়ের প্রস্তাব দেওয়ার খবর নিজের ইনস্টাগ্রামেই জানিয়েছেন সেলিনা। তিনি রোনালদোর সাথে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ 

রোনালদোও এই পোস্টে ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে দিয়ে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’

সূত্র: এএস

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪২

▎সর্বশেষ

ad