ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া, না খেলেই পয়েন্ট পাচ্ছেন রশিদরা

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৩:৩৮:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কিন্তু সিরিজটি বাতিল করে দিয়েছে অজিরা। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া)।  

কিছুদিন আগে নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞায় আরোপ করে আফগানিস্তানের তালেবান সরকার। এই সিদ্ধান্তটি পছন্দ হয়নি অস্ট্রেলিয়া সরকারের।
তাই ওয়ানডের সুপার লিগের সিরিজ সত্ত্বেও আফগানদের বিপক্ষে খেলতে অপারগতা জানিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

এদিকে সিরিজটি না হওয়ায় সুপার লিগে পূর্ণ ৩০ পয়েন্ট পাবে রশিদ খানরা। দুই দলই ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে রেখেছে। তাই সিরিজটি না খেলায় কোনো ক্ষতির মুখে পড়েনি অস্ট্রেলিয়া।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৫

▎সর্বশেষ

ad