ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১০:৫৬:১৪ এএম
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা আজ ০৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক  কর্মকাণ্ড জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, “সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১০.৫৬

▎সর্বশেষ

ad