ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘পারফর্ম করেই টিকে থাকতে হবে’

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:৩৭:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকের পর ব্যাটে-বলে নৈপুণ্য দেখান মিরাজ। 

ফের জাতীয় দলের কোচ হয়ে আসতে পারেন হাতুরুসিংহে। এ ব্যাপারে সোমবার মিরপুরে মিরাজ বলেন, কোচ হিসেবে কে আসবেন আর কে আসবেন না, সেটা বোর্ডের বিষয়। তারা দেখবেন।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মিরাজ। তিনি বলেন, হাথুরুসিংহের কোচিংয়ে আমার অভিষেক। তবে দিনশেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে খেলতে পারব না। যে কোচই আসুন না কেন।

মিরাজ আরও বলেন, এখানে পারফর্ম করেই টিকে থাকতে হবে। কোচ সেই খেলোয়াড়কে পছন্দ করে, যে পারফর্ম করে। পারফর্ম করা গুরুত্বপূর্ণ, যে কোচের অধীনেই খেলি না কেন। পারফর্ম করলে খেলতে পারব দীর্ঘ সময় ধরে। যেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১১:৩৬

▎সর্বশেষ

ad