ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

২০২২ থাকবে মেসির হৃদয়ে

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১০:৩৬:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : পঞ্জিকার পাতায় ২০২২ সাল এখন অতীত। তবে লিওনেল মেসির হৃদয় থেকে নয়। এই বছরটি তার মনে চিরন্তন রয়ে যাবে সব সময়। এক জীবনের স্বপ্ন যে সত্যি হয়ে ধরা দিয়েছে ২০২২ সালেই।

মেসি ও আর্জেন্টিনার বিশ্ব শিরোপার আকুতি পূরণ হয়েছে বিদায়ি বছরের শেষ দিকে এসে। আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার খরা ঘুচেছে। মেসি ছুঁতে পেরেছেন অধরা সেই ট্রফি। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তার দল যেমন সেরা হয়েছে, তিনিও জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

২০২১ সালে কাপা আমেরিকা জিতে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ পান মেসি। গত বছরের জুনে ইতালিকে হারিয়ে তারা জিতে নেয় ফিনালিসিমা। তবে মূল লক্ষ্য ছিল তার বিশ্বকাপ। এটি জিততে না পারলে অপূর্ণই রয়ে যেত ক্যারিয়ার। কিন্তু অর্জনে ঠাসা সমৃদ্ধ ক্যারিয়ারের কোনো অপূর্ণতাই আর রাখেননি তিনি।

বিদায়ি বছরের শেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আর্জেন্টাইন মহাতারকা শোনালেন সেই প্রাপ্তি ও তৃপ্তির কথা। কৃতজ্ঞতা জানালেন তাদের প্রতি, যারা তার শক্তির উৎস, ‘একটি বছর শেষ হলো, যেটিকে আমি কখনোই ভুলতে পারব না। যে স্বপ্ন তাড়া করছিলাম সব সময়, সেটি সত্যি হয়েছে এবার। তবে এটির মূল্য থাকত না, যদি না আমি এটি ভাগাভাগি করতে পারতাম অসাধারণ একটি পরিবারের সঙ্গে, যে পরিবারের চেয়ে সেরা কিছু চাইতে পারতাম না এবং কিছু বন্ধুর সঙ্গে, যারা সব সময় আমার পাশে থেকেছে এবং দুঃসময়ে আমাকে নুইয়ে পড়তে দেয়নি।’

এরপর বিশ্বজুড়ে অগুনতি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। শুভকামনা জানান নতুন বছরের জন্য, ‘যে মানুষগুলো আমাকে অনুসরণ করে ও সমর্থন জোগায়, তাদের সঙ্গে স্মৃতির বন্ধনও গড়ে তুলতে চাই আমি। এই পথচলায় আপনাদের এভাবে পাশে পাওয়া অসাধারণ। বার্সেলোনা, প্যারিস ও আরও অনেক শহর ও দেশ থেকে যে সমর্থন ও প্রেরণা আমি পাই ও আন্তরিকভাবে গ্রহণ করি, এসব

ছাড়া আজকে আমি এখানে থাকতে পারতাম না। আশা করি, নতুন বছরটিও সবার দারুণ কাটবে এবং ২০২৩ সালেও সবাই সুস্বাস্থ্য ও প্রাণশক্তি নিয়ে এগিয়ে যাবে।’

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৬

▎সর্বশেষ

ad