ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারত-পাকিস্তানের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময়

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:৫২:৩৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের প্রথম দিনেই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান পারমাণবিক স্থাপনার পারস্পরিক তথ্য আদান-প্রদান করেছে।

রোববার সরকারিভাবে নিজেদের দেশের পরমাণু অস্ত্রের ঘাঁটির তালিকা বিনিময় করেছে দেশ দুটি।

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের হাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সে দেশের তালিকা তুলে দেয়। একই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয় তালিকা।

গত তিন দশকের নিয়ম মেনে এ বিনিময় কাজ সম্পন্ন হয়েছে। দুই দেশ নিজেদের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত থাকার জন্য ১৯৮৮ সালের ডিসেম্বরে একটি চুক্তি করে।

চুক্তিতে বলা হয়েছিল, প্রতি বছর ১ জানুয়ারি এ তালিকা বিনিময় করা হবে। দুই দেশে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেও এ চুক্তির হেরফের হয়নি।

কাশ্মীর ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই আবহেই দুই দেশ এ তালিকা বিনিময় করল।

এ ছাড়া দুই দেশ একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে।

পাকিস্তানে আটক ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা দেওয়া হয়েছে ভারতকে। এদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক ও ৬৫৪ মৎস্যজীবী।

আবার ভারতে আটক ৪৩৪ জন পাকিস্তানির তালিকা দেওয়া হয়েছে পাকিস্তানকে। এদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক এবং ৯৫ জন মৎস্যজীবী।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫২

 

▎সর্বশেষ

ad