ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১০:১৭:২১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : লুই ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেন তিনি। 

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সি লুলা।

কংগ্রেসের সামনে শপথ গ্রহণের পর লুলা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ব্রাজিলকে তিনি ‘নতুন করে গড়ে তুলবেন’। সেই সঙ্গে লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য। খবর বিবিসি ও রয়টার্সের।

তিনি বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তাঁর সরকার। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করা হবে। রুখে দেওয়া হবে ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।

লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লিঙ্গসমতা আনা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা। তিনি বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়তে চান।

লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন।

এদিকে লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি জইর বলসোনারো। ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান এড়াতে গত শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারো।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৭

▎সর্বশেষ

ad