ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

নওগাঁর পত্নীতলায় ১২তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৬:৫৭:১৪ পিএম

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জাগকে উঠক মুন্ডার আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্নভাবে বসবাসরত বঞ্চিত মুন্ডা আদিবাসীদের অস্তিত্ব অধিকার সচেতনতার লক্ষে দুই দিনব্যাপী ১২তম জাতীয় মুন্ডা সম্মেলনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“উলগুলানের মহনায়ক বিরসা মুন্ডা- বিরসার আহ্বান, গাও অধিকারের গান, স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমাপনি দিনে দুই ভাগে ভাগ করা অধিবেশনের প্রথম ভাগে অবঃশিক্ষক যোগেন্দ্রনাথ পাহানের এর সভাপতিত্বে জাগকে উঠক মুন্ডা সাঃসম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান এর সঞ্চালসায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, জেলা আদিবাসি যুব পরিষদ উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়ার সাঃসম্পদক স্বপন কর্নি দাস, জাতীয় আদিবাসী পরিষদ মৌলভবাজার আহ্বায়ক লক্ষণ মুন্ডা, দিলিপ পাহন, মার্টিন মুর্মু, দেবেন পাহান, মহেন্দ্র পাহান, অনিতা তির্কী, ভারতী পাহান।

দ্বিতীয় অধিবেশনে আদিবাসি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহানের সঞ্চালনায় জাগকে উঠক মুন্ডা সভাপতি দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইনিশিয়েটিভ ফর সোস্যাল চেইনজ্ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অনিক আসাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধির তির্কী, সদস্য বিভূতি ভূষণ মাহাতো, জাতীয় আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাঃসম্পাদক তরুন মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর এর উপদেষ্টা আজাদুল ইসলাম, খ্রিস্টিয়ান উপসনালয় পত্নীতলার সভাপতি জতিন টপ্য। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মাসুদুল হক, এসেড নওগাঁর চেয়ারম্যান সজল কুমার চৌধুরী, নির্বাহী পরিচালক মুরাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মৃন্ডা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাগকে উঠক মুন্ডা সাঃসম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান এর সঞ্চালসায় জাগকে উঠক মুন্ডা সভাপতি দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

কিউটিভি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

▎সর্বশেষ

ad