ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ - ০৩:০৯:৫৮ পিএম

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি ও আরএইচআরএন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম, ব্র্যাকের রংপুর এরিয়া কো-অর্ডিনেটর মাাধুরী সুত্রধর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মিজানুর রহমান মিন্টু, মাশরেকুল আলম, শাহাদুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন।

কর্মশালায ব্র্যাকের কর্মকর্তা, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইয়্যুথ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।কর্মশালায় শিক্ষার্থীদের বয়সন্ধিকালে ব্যাক্তিগত নিরাপত্তা কৌশল, যৌন হয়রানী, শারিরীক ও মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষার প্রয়োজনীয়তা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। শেষে ৫ জন ইয়্যুথ চ্যাম্পিয়নদের মাঝে সম্মাননাত ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

কিউটিভি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

▎সর্বশেষ

ad