ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় জঙ্গল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

Anima Rakhi | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ - ০২:৪৭:৪৭ পিএম
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়ির ভেতরের জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুনীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি পুলিশ।বুধবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর খানের কাছ থেকে মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত হওয়া যায়। এরআগে মঙ্গলবার রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় জনৈক আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ।

স্থানীয়রা জানান, ওই স্থান থেকে গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি মেম্বার সহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি আশুলিয়া থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক  (এসআই) আব্দুস সবুর খান বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিল। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় শনাক্ত হলে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

কিউটিভি/অনিমা/২১.১২.২০২২/দুপুর ২.৪৭

▎সর্বশেষ

ad