ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নিখোঁজের একদিন পর ১২ বছরের শিশুর লাশ মিলল পুকুরে  

Anima Rakhi | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ - ০২:৫০:৫৮ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর মোহাম্মদ নিরব (১২) উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো.নুরনবীর ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার  করা হয়।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, নিহত শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল।  পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।     

কিউটিভি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad