ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবীতে রাঙামাটির তিন রুটে ২৪ ঘন্টার হরতাল 

Anima Rakhi | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ - ১২:৫৫:২০ পিএম
আলমগীর মানিক,রাঙামাটি :  রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিন  নিখোঁজের ১৬ দিন পরও উদ্ধার না হওয়ায় দুই দফা বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে ২৪ঘন্টার হরতাল  আজ মঙ্গলবার   সকাল ০৬ টা থেকে বুধবার সন্ধ্যা ০৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করছে বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদ।
হরতালের কারণে সকাল থেকে রাজস্থলী উপজেলাধীন তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহি যানচলাচল বন্ধ রয়েছে।  দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনা মূলক কম দেখা গেছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে করতে দেখা গেছে হরতাল আহবানকারী সচেতন নাগরিক কমিটির সদস্যদের।  তবে এখনো পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি। 

নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন  কঠোর কর্মসূচি হাতে নিবে বলেও জানিয়েছেন হরতাল আহবানকারীরা।উল্লেখ্য, নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় থেকে গত ১৬ দিন আগে নিখোঁজ হন। নিখোঁজের এতোদিন পরে ও উদ্ধার হয়নি। সালাউদ্দীন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

কিউটিভি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

▎সর্বশেষ

ad