ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সিলেটে নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১২:২৫:১৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট জেলা অডিশন ৬ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।মাদ্রাসা তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আশরাফুল ইসলাম (তহুর) এর সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাকরা সকল মুসলমানের উচিত। সহিহ শুদ্ধ তেলাওয়াত ছাড়া ইবাদত কবুল হয়না। তাই শুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

ফাউন্ডেশনের সিলেট জেলা প্রতিনিধি হাফেজ কারী রফিকুল ইসলাম নাঈম এর পরিচালনায় ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর সভাপতি আলহাজ্ব আব্দুল মছব্বির।২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মাওলানা মুফতি আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট এর বিভাগীয় প্রধান ক্বারী মুহাম্মদ ইসহাক, হাফিজ মাওলানা আব্দুল হাই।

নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের ১মবারের মত আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট জেলা থেকে ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে ৩০ জন প্রতিযোগী বিজয়ী হয়। এর মধ্যে ১৫ জন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড লাভ করে। পরে অডিশনে বিজয়ী হিফজদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

কিউটিভি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad