ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ভারত ও বাংলাদেশের জাপান দূতাবাস কর্মকর্তারা ঘুরে দেখলেন আখাউড়া স্থলবন্দর

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ১০:৩০:১২ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতে অবস্থিত জাপান দূতাবাসের কাউন্সিলর ও  বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের দুই কর্মকর্তা বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তারা যাত্রী পারাপার বিষয়ে খোঁজ নেন ও শুল্ক স্টেশন ঘুরে দেখেন। 

বেলা পৌণে তিনটায় ভারতে অবস্থিত জাপান দূতাবাসের কাউন্সিলর ওরিটা কেন্টারো, ঢাকাস্থ জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কায়াসিমা ওয়াতারু,  ইকোনোমিক স্পেশালিস্ট আহবাবুকল ইউসুফ খান বন্দরে আসেন। এ সময় আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম, আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

ভারতে নিযুক্ত জাপানের কাউন্সিলর বেলা পৌণে চারটার দিকে  ভারতে চলে যান।  ঢাকাস্থ  জাপান দূতাবাসের দুই কর্মকর্তা সড়ক পথে কুমিল্লা হয়ে ঢাকা যান।

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/রাত ১০.২৯

▎সর্বশেষ

ad