ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০৩:০৭:২১ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর বকশীবাজারে মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে  এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে এই অভিযোগ তুলে বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।  এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন। 

এরপরই শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। 

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/বিকাল ৩.০৭

▎সর্বশেষ

ad