ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০১:৩৪:৫৬ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আরফিনা আক্তার নদী (১৫) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।   

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে কীটনাশক জাতীয় বিষ পান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতরে পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে। 

 

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ১.৩৪

 

▎সর্বশেষ

ad