ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নরসিংদীতে চাচার বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ১২:৩৭:৫৪ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি : নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত তরুণী সুরভী আক্তার (২৮) কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে। নিহতের স্বজনরা জানায়, সুরভী বৃহস্পতিবার দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। ভোরে বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়।

পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক তরুণীর দূরসম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন এবং তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/দুপুর ১২.৩৬

▎সর্বশেষ

ad