ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে ছাত্রলীগের কমিটি গঠন

Anima Rakhi | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ - ০৬:০৫:২৭ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে মোতাবেক জানা গেছে, আগামী তিন মাসের জন্য দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাইফুল ইসলামকে কে আহ্বায়ক ও অমিত আকঞ্জি অমি, ইবনে মাসুদ, সামছুল হক সানি, রাকিব রনি ও মঈন ইবনে সাঈদ সৌরভ কে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।অপরদিকে পৌর ছাত্রলীগ নেতা তৌফিকুল আলম শিমুল কে আহ্বায়ক ও ইলিয়াস তালুকদার সৌরভ, ফারাজ আহম্মেদ পল্লব, আশিকুর রহমান, সাদ ইবনে আলম ও উমর ফারুক কে যুগ্ন আহ্বায়ক করে দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল শাওন এ প্রতিনিধি কে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে ৯০ দিনের জন্য দুর্গাপুর উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য তৃণমূলের ত্যাগী ও দক্ষ কর্মীদের মাঝ থেকে নতুন নেতৃত্ব খুঁজে এনে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালী হবে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad