ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

প্রথমবার সিনেমায় নিশো

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ১২:১৩:২৭ পিএম

বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। কিন্তু সেই খবর বরাবরই গুঞ্জনে পরিণত হয়েছে। কিন্তু অবশেষে সিনেমায় দেখা যাবে এই তারকাকে।

জানা গেছে, অনেকদিন ধরেই সিনেমায় অভিনয়ের জন্য ফিটনেসের প্রস্ততি নিচ্ছেন নিশো। যার কারণে ইদানিং তেমন কোন উল্লেখযোগ্য কাজে পাওয়া যাচ্ছে না তাকে।

একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, নিশো যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটির নাম ‘সুড়ঙ্গ’।  এটি নির্মাণ করবেন ‘পরান’ খ্যাত নির্মাতা রায়হান রাফি।  

এ বিষয়ে আরো জানা যায়, বড় পর্দায় প্রথম সিনেমাতে নিশোর নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। যিনি সর্বশেষ ‘ফ্লোর নাম্বার ৭’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সিনেমা দিয়ে তুমুল প্রশংসিত হয়েছেন।

এদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, সিনেমাটির শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে। সব ঠিক থাকলে আগামী বছরের দুই ঈদের যেকোন একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।  

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/দুপুর ১২.১৩

▎সর্বশেষ

ad