ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

রাশিয়ায় তেলের ট্যাংকে আগুন

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ১১:২৫:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে তেল সংরক্ষণের একটি বড় ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার ভোরে ট্যাংকটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ব্রায়ানস্ক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। খবর রয়টার্সের।

আলেকজান্ডার বোগোমাজ জানান, ব্রায়ানস্ক অঞ্চলটি রাশিয়ার ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত। সেখানকার উত্তরাঞ্চলীয় সুরাজ জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগুন ১৯ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।

গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/সকাল ১১.২৬

▎সর্বশেষ

ad