ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকান পুড়ে ছাই

Anima Rakhi | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ - ১১:৫৭:০৪ এএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান,মুদি দোকান,রড সিমেন্ট দোকনসহ ২০টি দোকান পুড়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

কিউটিভি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

 

 

▎সর্বশেষ

ad