ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

চার সপ্তাহ ধরে খোঁজ মিলছেনা মজিদের

Anima Rakhi | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ - ০১:৩০:৫৭ পিএম

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : চার সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে মজিদ সরদার (৩১) নামে এক দোকান কর্মচারী। নিখোঁজ সন্তানের খোঁজ পেতে থানা পুলিশের দারে দারে ঘুরছেন মা সাহিদা বেগম। অদ্যবধি নিখোঁজ সন্তানের সন্ধান মিলেনি।লিখিত অভিযোগ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের রতন সরদারের ১৯ বছর পূর্বে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৪ সন্তান ও স্ত্রীকে রেখে যায়। বিধবা স্ত্রী সাহিদা বেগম মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন।

এক পর্যায়ে বড় ছেলে মজিদকে পন্ডিতসার বাজারে মেসার্স খন্দকার ট্রেডার্সে কাজে দেয়। ১৮ বছর ধরে মজিদ সেই প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে আসছিল। গত ২ নভেম্বর থেকে মজিদকে খুঁজে পাওয়া যাচ্ছেনা শুনে তার মা সাহিদা বেগম পন্ডিতসার বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। তার পর থেকে চার সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও মজিদের কোন খোঁজ নাই পরিবার বা প্রতিষ্ঠানের কাছে।

মজিদের মা সাহিদা বেগম ও বোন রেহানা বেগম জানায়, তারা মজিদের সন্ধানে সকল সম্ভাব্য জায়গায় ও আত্মীয়ের বাড়ি গিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথেও কথা বলেছেন। কেউ মজিদের কোন সন্ধান দিতে পারেনি। এই বিষয়ে নড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজের মা সাহিদা বেগম।

কিউটিভি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad