ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আবারও ব্লু-টিকের সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন ইলন মাস্ক

Anima Rakhi | আপডেট: ২২ নভেম্বর ২০২২ - ০১:৫৫:০৪ পিএম

আবারও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু-টিকের’ সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন সংস্থাটির নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

এ বিষয়ে মঙ্গলবার একটি টুইট করেন ইলন মাস্ক। তাতে তিনি বলেন, আপাতত ব্লু-টিকের জন্য ৮ ডলারের সাবস্ক্রিপশন প্রণয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। এর আগেও এটি স্থগিত করা হয়েছিল। তবে নভেম্বরের শেষেই এটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছিলেন ইলন মাস্ক।

তবে ব্যবহারকারীদের বিরোধিতাই যে এর একমাত্র কারণ, তা বলা যায় না। সত্যি বলতে, কে কী বলল, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না ইলন মাস্ক। কিন্তু এই ভেরিফিকেশন ব্যাজের সাবস্ক্রিপশন বসাতে গিয়ে অন্য সমস্যা দেখা দিয়েছে।

অনেকেই টাকার বিনিময়ে ভুয়া অ্যাকাউন্ট ভেরিফায়েড করিয়ে নিচ্ছেন। আর এর ফলে ভুয়া অ্যাকাউন্ট, পোস্ট ঘিরে তৈরি হচ্ছে বিভ্রান্তি। এই সমস্যার কীভাবে মোকাবিলা করা যায়, তা খুঁজে পেতেই ঘুম উধাও টুইটার কর্তৃপক্ষের। তবে এর একটি উপায় আছে।

সেটি হল- বড় সংস্থা, সংগঠনের জন্য ধূসর রঙের টিক চিহ্ন ব্যবহার করা। অর্থাৎ ধরুন বিভিন্ন দেশের সরকারি সংস্থা, মন্ত্রণালয়, বড় সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ পেজের ক্ষেত্রে ধূসর টিক ব্যবহার করা হবে। এর ফলে সেই অতি-গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় থাকবে। কেউ সেগুলোর ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে অপপ্রচার করতে পারবে না। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

▎সর্বশেষ

ad