ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সাবা আজাদের সঙ্গে ‘লিভ টুগেদার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন হৃত্বিক

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ১১:৩৭:১৯ এএম

বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তার সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর। কিন্তু হৃত্বিকের জীবনে বসন্ত হয়ে এসেছেন সাবা আজাদ। এই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। চলতি বছর করবা চৌথের দিন সাবার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন হৃত্বিক নিজেই।

তবে হৃত্বিক-সাবা জুটি হয়ে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে আসেন করন জোহরের ৫০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে। তারপর খুব বেশি সময় না নিয়ে সাবার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন হৃত্বিক। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টুইটও করলেন হৃত্বিক। তাকে এবং সাবাকে নিয়ে রটে যাওয়া জল্পনায় বিরক্ত এই বলিউড অভিনেতা।

সম্প্রতি গুজব ছড়ায় খুব শিগগিরই সাবা ও হৃত্বিক নাকি একত্রবাস তথা ‘লিভ টুগেদার’ শুরু করবেন। মুম্বাইয়ের মান্নাত নামের একটি বাড়িতে ১৫ ও ১৬ তলায় ১০০ কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স কিনেছেন হৃত্বিক। সেখানেই নতুন সংসার পাতবেন তারা। এই মুহূর্তে জোরকদমে চলছে ফ্ল্যাটের অন্দরসজ্জার কাজ। তা শেষ হলেই সেখানে থাকা শুরু করবেন তারা। রবিবার সেই জল্পনায় একেবারে পানি ঢেলে দিলেন হৃত্বিক রোশন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, “এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। জানি আমাদের জীবন নিয়ে কৌতূহল রয়েছে, কিন্তু ভুয়া খবর না ছড়ানোই ভাল।”

হৃত্বিকের মুক্তি পাওয়া শেষ ছবি ‘বিক্রম-বেদা’। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি এটি। এবার তার অনুরাগীরা অপেক্ষায় আছেন পরবর্তী ছবি ‘ফাইটার’-এর জন্য। আদ্যপান্ত একটি অ্যাকশন ধর্মী ছবিতে দেখা যাবে তাকে। হৃত্বিক ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। সূত্র: এনডিটিভি

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭

▎সর্বশেষ

ad