ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

Anima Rakhi | আপডেট: ১৫ নভেম্বর ২০২২ - ০৪:১৯:১৮ পিএম

ডেস্ক নিউজ :দিনে দিনে রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে উঠছে। দূষিত শহরের তালিকায় ঢাকা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। এরআগে সোমবার সকাল সোয়া নয়টার দিকে একিউআই স্কোর ছিল ১৯৫, আজ ১৭৪।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী মঙ্গলবার সকালে ১৯৯ সূচকে শীর্ষে পাকিস্তানের করাচি শহর। এরপরই তালিকায় ১৮২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ১৭৪ নিয়ে ঢাকায় তৃতীয়। চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। 

কিউটিভি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad