ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান)নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে——উম্মে সালমা

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২২ - ০৫:৩৫:০৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া বলেছেন, বাংলাদেশী পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোন অবদান নেই। এমনকি ২০০৮ সালের আগে রূপকল্প (ভিশন) বলতে কিছুর সঙ্গে জাতির পরিচয় ছিলনা। আর এখন শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদশে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এর সঙ্গে সঙ্গতি রেখে পাসপোর্ট প্রাপ্তিও নিশ্চিত করতে সরকার উদ্যাগ নিয়েছে। তিনি আরে বলেন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসকে মডেল অফিসে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হচ্ছে। আলমপুরস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর স্থায়ী কার্যালয়ে অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি উপরোক্তা কথাগুলো বলেন। এসময় উম্মে সালমা তানজিয়াকে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সিলেট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশাসক) শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা অফিসের ডিরেক্টর এ কে এম মাজহারুল ইসলাম, ডেপুটি এ্যসিস্টেন্ট ডিরেক্টর আব্দুর রাজ্জাক, উপ-সহকারী ডিরেক্টর মো. সাহেব আলী সহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad