ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যানজট এড়াতে আকাশপথে যাতায়াত! দু’বছরের মধ্যেই উড়বে ড্রোন ট্যাক্সি

Anima Rakhi | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ০৪:০১:৪৬ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থা তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান সেরে ফেলল। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা।তাড়াহুড়োর মধ্যে যানজটে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভাল হত! এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়। কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্মানির ‘ভোলোকপ্টার’ সংস্থাও সেরে ফেলল তাদের তৈরি উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান। যা দেখতে অনেকটা ড্রোনের মতো।

বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা। যে সময়ে ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ১৮ মাসে এই উড়ন্ত ট্যাক্সির জন্য শংসাপত্র জোগাড়ের কাজ করবে সংস্থা। এ ছাড়াও পরিকাঠামোগত দিক থেকে ওই যানে কিছু বদলও আনা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার সিইও ডার্ক হোক।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই উড়ন্ত ট্যাক্সিতে আপাতত দু’জন যাত্রী বসতে পারবেন। বিমান ও হেলিকপ্টারের সঙ্গে এই যানটির মূল পার্থক্য হল, ওঠানামা করতে খুবই অল্প জায়গার দরকার হয় এই ট্যাক্সির। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অনেক বেশি সহজ হবে।

প্রসঙ্গত, গত মাসেই চিনের গুয়াংঝাউয়ের একটি সংস্থাও দুবাইয়ের আকাশে তাদের উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ভাবে উড়িয়েছে। ২০২১ সাল থেকেই এই ‘ইভিটিওএল’ যানটি নিয়ে গবেষণা চালাচ্ছিল সংস্থাটি।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

▎সর্বশেষ

ad