ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে পৌর মেয়রের মৃত্যুতে দোয়া ও আলোচনা

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০৫:২৩:৪৫ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার জননন্দিত মেয়র আলা উদ্দিন আলাল এর অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ‘র দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন থেকে পাঠ শেষে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, মেয়র আলা উদ্দিনের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ি মো. আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মেয়র আলা উদ্দিনের আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মেয়র আলা উদ্দিন আলাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ অক্টোবর রাতে মৃত্যু বরণ করেন।

কিউটিভি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৫.২৩

▎সর্বশেষ

ad