ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকেও দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ১০:১৪:০৯ এএম

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে মঙ্গলবার (৮ নভেম্বর)। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।

চলতি বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ এটি। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৬ মে। এছাড়া গত ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখেছিলেন বিশ্ববাসী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণগ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

স্পেস.কম জানিয়েছে, আগামী প্রায় আড়াই বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ পরের চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের ৭ সেপ্টেম্বর আরো একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব।

পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। যদিও চন্দ্র ও সূর্যগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে এটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

কিউটিভি/অনিমা/০৮.১১.২০২২/সকাল ১০.১৩

▎সর্বশেষ

ad